বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কালিয়ায় ইয়াবা সেবনকারীর ৩ মাসের কারাদন্ড ও জরিমানা

কালিয়ায় ইয়াবা সেবনকারীর ৩ মাসের কারাদন্ড ও জরিমানা

মোঃ হাবিবুর রহমান,স্টাফ রিপোর্টার নড়াইলঃ


নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী কালীতলা থেকে জুয়েল রানা (২৯) নামে এক মাদক সেবীকে ১ পিচ ইয়াবা ও সেবনের সরঞ্জামাদিসহ আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করেছে  উপজেলার পেড়লী ক্যাম্প পুলিশ। ৬ এপ্রিল (মঙ্গলবার) রাত ৮ টার দিকে তাকে আটক করা হয়। জুয়েল রানা উপজেলার জামরিলডাঙ্গা গ্রামের তাহেরুল ইসলাম নান্নুর ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের  ভিত্তিতে পেড়লী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রেজাউল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল পেড়লী কালীতলা থেকে জুয়েল রানাকে মাদক সেবনরত অবস্থায় ১ পিচ ইয়াবা ও সেবনের সরঞ্জামাদিসহ আটক করে।

আটকপূর্বক তাকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুদা তাকে দোষী সাব্যস্ত হওয়ায় ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৫ দিনের কারা‌‌‌দন্ডের আদেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com