বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নড়াইলের ছিনতাইকৃত ইয়ারগান উদ্ধার, গ্রেফতার ২

নড়াইলের ছিনতাইকৃত ইয়ারগান উদ্ধার, গ্রেফতার ২

মোঃ হাবিবুর রহমান,সটাফ রিপোর্টার নড়াইলঃ


নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চন্দ্রপুর গ্রাম থেকে ছিনতাইকৃত ইয়ারগান উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এসব তথ্য জানিয়েছেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়।
পুলিশ সুপার জানান, নড়াইলের কালিয়া উপজেলার চন্দ্রপুর গ্রামের মনজুর আলীর ছেলে নজরুল ইসলামকে (৪৮) গুলিবিদ্ধের ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে যশোরের বাঘারপাড়া উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের নাসিম রেজা (২০) এবং তার সহযোগী একই গ্রামের সুমান্ত বিশ্বাস (১৫) তাদের নামে কালিয়া থানায় মামলা হয়েছে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল পার্শ্ববর্তী কালিয়ার চাঁচুড়ী এলাকার একটি  ছিনতাইকৃত ইয়ারগান উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার প্রবীর কুমার রায় আরো বলেন, গত সোমবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে নজরুল ইসলাম তার বাড়ির সামনে মুখের বামপাশের চোয়াল গুলিবিদ্ধ হন। তথ্য অনুসন্ধান করে দেখা যায়, নজরুল তার ব্যক্তিগত ইয়ারগান বিক্রির জন্য গত কয়েকদিন ধরে বিভিন্ন লোকজনের সঙ্গে কথাবার্তা বলেন। এই সূত্র ধরে গত সোমবার সন্ধ্যায় ঘটনার মূলহোতা নাসিম রেজাসহ তার সহযোগী সুমান্ত বিশ্বাস ভাড়ায়চালিত মোটরসাইকেলে নজরুলের বাড়ির সামনে আসেন। দরদামের একপর্যায়ে নাসিম রেজা ভূক্তভোগী নজরুলকে ওই ইয়ারগান দিয়ে গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ ও স্থানীয় লোকজনের ভয়ে ইয়ারগানটি তাৎক্ষণিক বাঁশবাগানে  ফেলে পালিয়ে যায় তারা।

উল্লেখ্য, গত ৫এপ্রিল সোমবার সন্ধ্যা ৭টার দিকে কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের নজরুল ইসলাম তার বাড়ির সামনে থেকে তার নিজের ব্যবহৃত শুটিং গানটি (আগ্নেয়অস্ত্র) ছিনতাই করে দুবৃত্তরা। এসময় নজরুলকে লক্ষ্য করে গুলি করা হয়। গুলি নজরুলের বামপাশের চোয়ালে বিদ্ধ হয়। আহত অবস্থায় নজরুল ইসলামকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে খুলনাতে চিকিৎসাধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com