আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহঃ
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ছিদ্দিক এর বদলী আদেশ বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।গত ৬ এপ্রিল (মঙ্গলবার) ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ প্রদান করা হয়। ০৫.৪৫.০০০০.০০৬.১৯.০১০.১৮-১৭৭ নম্বর স্মারকে বলা হয়,এ কার্যালয়ের ১৬.০৩.২০২১ খ্রি. তারিখের ০৫.৪৫.০০০০.০০৬.১৯.০১০.১৮.১৫৫ নম্বর প্রজ্ঞাপনে (ক) ও (খ) নং ক্রমিকে বর্ণিত ফরিদা ইয়াছমিন ও আশরাফুল ছিদ্দিক এর জন্য প্রযোজ্য অংশটুকু এতদ্বারা বাতিল করা হলো।স্মারকে জারিকৃত আদেশ জনস্বার্থে দ্রুত কার্যকর হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।উল্লেখ্য জামালপুরের ইউ এন ও ফরিদা ইয়াছমিন কে এডিসি পদে পদায়ন ও আশরাফুল ছিদ্দিককে ফুলবাড়িয়ার ইউ এন ও হিসেবে বহাল করা হয়েছে।
Leave a Reply