শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বহিষ্কৃত ছাত্রলীগ নেতা কর্তৃক বর্তমান ছাত্রলীগ নেতার ঘর-বাড়ি ভাংচুর, থানায় অভিযোগ

বহিষ্কৃত ছাত্রলীগ নেতা কর্তৃক বর্তমান ছাত্রলীগ নেতার ঘর-বাড়ি ভাংচুর, থানায় অভিযোগ

হাদী চকদার, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়ন ছাত্রলীগ কর্মী ঈসমাইল ও হেমনগর ইউনিয়ন  ছাত্রদলের কর্মী সবুজ এর সাথে তর্ক বিতর্কের জের ধরে অর্জুনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাসেলের বাড়ী ভাংচুর করে এলাকার কিশোর গ্যাং লিডার সোহেল খান ও তার দল৷ 

ঘটনাটি ঘটেছে ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়েনের জগৎপুরা গ্রামে। এ ঘটনায় গত ২ এপ্রিল ৭জনের নাম সহ অজ্ঞাত ১০/১৫ জন এর বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্র জানায়, গোপালপুর উপজেলার শাখারিয়া গ্রামের মৃত জাম্বু খান এর ছেলে হেমনগর ইউনিয়ন ছাত্রলীগের  বার বার বহিষ্কৃত সাবেক  সভাপতি মোঃ সোহেল খান (৩৩) আধিপত্য বিস্তার নিয়ে পার্শ্ববর্তী অর্জুনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাসেল এর সঙ্গে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গত ৩০মার্চ আনুমানিক সন্ধা ৬.৩০ টা মিনিটে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সজ্জিত হয়ে হামলা চালিয়ে বর্তমান ছাত্রলীগ নেতা রাসেলের বাড়ী ভাংচুর করে। 

এ ঘটনায় রাসেল  নিজেই  বাদী হয়ে সোহেল ’কে প্রধান অভিযুক্ত করে ৭জন এর নাম উল্লেখপূর্বক থানায় একটি এজাহার দিয়েছেন। 

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল ওহাব জানান, এ বিষয় সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তবে বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com