রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কালিয়ায় দুর্বৃত্তের গুলিতে আ’লীগ নেতা আহত

কালিয়ায় দুর্বৃত্তের গুলিতে আ’লীগ নেতা আহত


মোঃ হাবিবুর রহমান স্টাফ রিপোর্টার নড়াইলঃ


নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়ন কৃষক লীগ সভাপতি নজরুল ইসলাম খানকে গুলি করেছে দুর্বৃত্তরা। ৫ এপ্রিল (সোমবার) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত নজরুল ইসলাম চন্দ্রপুর গ্রামের মৃত মনজুর আলী খানের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান, সোমবার সন্ধ্যা ৭টার দিকে তিনি তার বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুইটি মোটরসাইকেল যোগে চারজন যুবক নজরুলকে শর্টগান দিয়ে গুলি করে। গুলিটি নজরুল ইসলামের মুখের বামপাশের চোয়ালে লাগে। এলাকার মানুষ গুলির শব্দ শুনে এগিয়ে আসলে মোটরসাইকেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত অবস্থায় নজরুল ইসলামকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কালিয়া থানার ওসি কনি মিয়া জানান, ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com