আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের তারাকান্দা থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আব্দুল করিম(২৭)কে ৫ এপ্রিল সোমবার ইয়াবাসহ গ্রেফতার হন।তারাকান্দায় থানা সূত্রে জানা যায়, আটককৃত আব্দুল করিম উপজেলার কাকনী ইউনিয়নের গোয়াতলা মধ্যপাড়া গ্রামের আব্দুল হেকিম মিয়ার ছেলে। তাকে ১২০পিস ইয়াবাসহ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে নিয়মিত মামলার রুজ করেন এবং আজ মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে সরকার যুদ্ধ ঘোষণা করেছে। যারা মাদকের সাথে জড়িত থাকবে তাদের কে কোনো ছাড় দেওয়া হবে না । এ ধরনের অভিযান ২৪ঘন্টা অব্যাহত থাকবে। সে জন্য সকলের সহযোগিতা একান্ত কামনা করছি আমি।
Leave a Reply