কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
৬ এপ্রিল ২০২১
নওগাঁর মহাদেবপুরে থানা পুলিশের উদ্যোগে করোনা প্রতিরোধে ঘোষিত লকডাউন সম্পর্কে দ্বিতীয় দিন প্রচারণা ও মাক্স বিতরণ পরিদর্শন করেন নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) কে এম এ মামুন খান চিশতী।
মঙ্গলবার ৬ এপ্রিল বিকেলে বিশ্বব্যাপী মরণব্যাধি করোনা ভাইরাস এর পুনরায় প্রাদুর্ভাব ঘটায় সারাদেশে লকডাউন সম্পর্কে গণসচেতনতার লক্ষ্যে থানা পুলিশের উদ্যোগে প্রচারণা ও মাক্স বিতরণ করা হয়।
এ উপলক্ষে থানা পুলিশ উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক সহ বিভিন্ন দোকানপাট, হোটেল রেস্তোরাঁ, গণপরিবহন, পোস্ট অফিস মোড়,বকের মোড়, মাছের মোড় পর্যন্ত প্রচারণা ও মাক্স বিতরণ করেন।
শেষে স্থানীয় বাসস্ট্যান্ডে সাধারণ জনগণের মধ্যে কয়েক শতাধিক মাক্স বিতরণ করা হয়।
সকল কর্মসূচীতে হ্যান্ড মাইক সহ অংশ নেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওসি তদন্ত আবুল কালাম আজাদ, এসআই আবু রায়হান সরদার, এমদাদ, জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম, শামীম হোসেন, জাহিদ হাসান, সামির উদ্দিন, জয় দাশ,শাহজাহান আলী, এএসআই মনোয়ারা ও মনির সহ থানার সকল কর্মকর্তা কর্মচারীগণ এতে অংশ নেন।
Leave a Reply