আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহঃ
ময়মনসিংহের নান্দাইলে লকডাউনের প্রতিবাদে নান্দাইল বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে নান্দাইলের সকল ব্যবসায়ীদের উদ্যোগে লকডাউন বিরোধী এ বিশাল মিছিলটি নান্দাইল বাজার থেকে শুরু করে বাজার ও বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে নান্দাইল উপজেলা পরিষদ কার্যালয় চত্তরে অবস্থান নেয়। পরে নান্দাইল পৌরসভার মেয়রের শান্তনামুলক আশ্বাসে বিক্ষোভকারী ব্যবসায়ীরা অবস্থান কর্মসূচির সমাপ্তি ঘোষনা করেন।
Leave a Reply