শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রূপপুর পারমাণবিক প্রকল্পের ২৬০ কর্মকর্তা

প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রূপপুর পারমাণবিক প্রকল্পের ২৬০ কর্মকর্তা

পার্থ হাসান
পাবনা।

রাশিয়া থেকে আসা রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত ২৬০ জন যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তারা রূপপুরেই সরকারি উদ্যোগে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবেন।

মঙ্গলবার দুপুরে শাহজালাল বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গতকাল এই প্রকল্পের ২৮০ জনের ফেরার কথা থাকলেও ২৬০ জন ফিরেছেন। সরকারের নির্দেশনা অনুযায়ী ইউরোপ থেকে ফেরায় তাদের সবাইকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

এদিকে, শাহজালাল বিমানবন্দরের স্বাস্থ্য ডেস্ক সূত্রে জানা গেছে, বিমানবন্দরে গত ২৪ ঘণ্টায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৩১টি ফ্লাইটে তিন হাজার ৮৩৩ জন যাত্রী দেশে ফিরেছেন। তাদের মধ্যে রাশিয়া থেকে আসা এজেথ্রি-৩৪০২ ফ্লাইটের ২৬০ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এবং বাকিদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

এতে গত বছরের ৫ ডিসেম্বর থেকে ৬ এপ্রিল পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো যাত্রী সংখ্যা দাঁড়াল ২৬ হাজার ২৩৭ জনে।


সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com