শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

কুবি প্রেস ক্লাবের ‘লেখা আহ্বান’ প্রতিযোগিতার বিজয়ী যারা

কুবি প্রেস ক্লাবের ‘লেখা আহ্বান’ প্রতিযোগিতার বিজয়ী যারা


কুবি প্রতিনিধি:


কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ৩য়  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ‘স্বাধীনতার সুবর্নজয়ন্তীতে প্রত্যাশা ও প্রাপ্তি’ শিরোনামে আয়োজিত ‘লেখা আহ্বান’ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।
মঙ্গলবার (৬ এপ্রিল) প্রেস ক্লাবের অফিসিয়াল ফেসবুক পেজে এ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়।
এ প্রতিযোগিতায় প্রত্নতত্ব বিভাগের খন্দকার নাইমা আক্তার নুন, আইন বিভাগের ফারহানা তানভীর ইমা ও পদার্থবিজ্ঞানের নুসরাত জাহান সাথী বিজয়ী হন।

উল্লেখ্য, ২০১৮ সালের ৪ এপ্রিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব যাত্রা শুরু করে। এবছর  কোভিড-১৯ পরিস্থিতিকে মাথায় রেখে ফটোগ্রাফি প্রতিযোগিতা ও লেখা আহ্বান প্রতিযোগিতার মাধ্যমে সীমিত পরিসরে  তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com