শাহাদাত রাসেল চৌধুরী বিশেষ প্রতিনিধিঃ
সরকার ঘোষিত সাতদিনের লক ডাউনের আজ দ্বিতীয় দিনে লকডাউনকে কেন্দ্রকরে নোয়াখালীর সোনাইমুড়ী বাজারের ব্যাবসায়িরা আজ সকল ১১ টায় বাজারের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে, স্বাস্থবিধি মেনে দোকান খোলার অনুমতির জন্য এই সময় তারা স্লোগান দেন লকডাউন মানিনা মানবোনা, স্বাস্থ বিধি মেনে দোকানপাট খুলবো, লকডাউনে বাজারে দোকপাট এবং শপিংমল গুলো বন্ধ থাকায় ব্যাবসায়িক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দোকান মালিক এবং কর্মচারিরা, এইসময় তারা বলেন গত রমজানেও তারা ব্যাবসায়িক ভাবে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে এই বারও যদি দেকান বন্ধ থাকে তবে ব্যাবসায়িরা পরিবার নিয়ে পথে এসে দাঁড়াবে,ব্যাবসায়িরা দাবি করেন স্বাস্থ্যবিধি মেনে সীমিত সময়ের জন্য দোকান এবং শপিংমল খোলার অনুমতি দিলে তারা কিছুটা ক্ষতি পোশানোর সুযোগ পাবে,ব্যাবসায়িদের দাবি সারা বছরে ব্যাবসায়িদের পরিকল্পনা থাকে ঈদকে সামনে রেখে ব্যাবসা করা তাই ঈদের আগে লকডাউন থাকলে ব্যাবসায় ধ্বস নামবে তাই ব্যাবসায়িরা লকডাউনের বিপক্ষে প্রতিবাদ জানিয়ে প্রায় ৪/৫ শত ব্যাবসায়ি রাস্তায় নেমে এসেছে।
Leave a Reply