বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাণীশংকৈলে জমি না লেখে দেওয়ার কারণে বৃদ্ধা মাকে পিটিয়ে আহত করেছে ছেলে ও বৌমা

রাণীশংকৈলে জমি না লেখে দেওয়ার কারণে বৃদ্ধা মাকে পিটিয়ে আহত করেছে ছেলে ও বৌমা


ষ্টাপ রিপোর্টার :


স্বামীর রেখে যাওয়া শেষ সম্বল খানিক আবাদি ও ভিটে বাড়ী জমি নিজের করে নিতে না পেরে বৃদ্ধা মাকে 
লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে এক পাষণ্ড ছেলে ও বৌমা । গুরুতর আহত অবস্থায় ওই মা এখন যন্ত্রণায় কাতরাচ্ছেন হাসপাতাল বেডে । ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ক্ষুদ্র বাঁশবাড়ী গ্রামে গত সোমবার এ ঘটনাটি ঘটেছে ।  

সরেজমিনে গিয়ে জানা যায়, ক্ষুদ্র বাঁশবাড়ী গ্রামের মৃত আজিজুর রহমানের স্ত্রী সালেহা বেগম (৬০) নামের ওই বৃদ্ধা ও তার স্বামী অনেক কষ্টে দিনপার করে কিছু অংশ জায়গা জমি রেখে আজ থেকে প্রায় ২০ বছর আগে মারা যান সালেহার স্বামী । ছেলে মেয়ে বিয়ে দিয়ে যে যার মত করে সংসার চালায় মেয়ে জামাইয়ের সহযোগিতায় ও অন্যের বাড়িতে কাজ কর্ম করে নিজেই সংসার চালান ওই বৃদ্ধা । 

এ বিষয়ে সালেহা বেগম জানান, আমার বড় ছেলে সাজ্জাত ও ছোট ছেলে রবিউল দুজনেই বিয়ে করে অন্যত্র বাড়ি করেছেন। এবং যে যারমত করে চলছে আমাকে দেখার মত কেউ নেই । আমার স্বামীর রেখে যাওয়া খানিক জমি সেটাও আমার হাত থেকে নিয়ে জোর জবর করে আবাদ করে খাচ্ছে । আর আমি এর গরু ওর ছাগল আধি করে অন্যর বাড়িতে কাজ করে খায় । তার পরেও আমার সঙ্গে মাঝে মধ্যে বৌমা ছেলে সহ ঝগড়া করে । এ নিয়ে বেশ কয়েক দিন ধরেই ঝগড়া হচ্ছিল মা-ছেলে এবং বৌমা সহ এমন অবস্থায় গত  ৫ এপ্রিল সোমবার কথা কাটাকাটি হলে বড় ছেলে সাজ্জাত , ছোট ছেলে রবিউল ও বৌমা নাদিরা ,মল্লিকা ,শানু ,সবাই একত্রিত হয়ে আমাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে । এতে আমার নাতনি আমাকে আগাতে আসলে তাকেও বিধুর ভাবে মারে । 

থানার ওসি এস এম জাহিদ ইকবাল বলেন, সালেহা বেগম বাদি হয়ে ছেলে ও বৌমাদের নামে একটি অভিযোগ দায়ের করেছে আমরা তদন্ত করেছি এবং হাসপাতালে গিয়ে বৃদ্ধার খোঁজ খবর নিয়েছি । খুব শীঘ্রই আইনগত ব্যবস্থা নেয়া হবে । 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com