শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বরগুনায় কাঠ বোঝাই টমটম (টেম্পু) উল্টে চালক নিহত

বরগুনায় কাঠ বোঝাই টমটম (টেম্পু) উল্টে চালক নিহত

বরগুনা প্রতিনিধিঃ

বরগুনার আমতলী উপজেলার নাচনাপাড়ায় গ্রামীণ সড়কের মামুন হাওলাদারের বাড়ীর সামনে কাঠ বোঝাই টমটম (টেম্পু) উল্টে খাদে পরে চালক বাদল হাওলাদার (৩২) নিহত হয়েছে। 

পুলিশ সূত্রে জানাগেছে, গতকাল (রবিবার) সন্ধ্যার পূর্বে উপজেলার নাচনাপাড়া গ্রামের বাবুল হাওলাদারের পুত্র বাদল হাওলাদার আমতলী পৌর শহরের একটি স্ব-মিল থেকে চেরাই কাঠ বোঝাই করে ছোট নাচনাপাড়া গ্রামে মামুন হাওলাদার বাড়ীতে যাচ্ছিল। ওই বাড়ীর দরজা দিয়ে ভিতরে প্রবেশের সময় টমটমটি (টেম্পু) উল্টে পার্শ্ববর্তী খাদে পড়ে টমটমে থাকা চেরাই কাঠের নিচে চালক বাদল চাপা পড়ে। এসময় স্থানীয়রা দ্রæত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক এবিএম তানজিরুল ইসলাম তাকে মৃত্যু ঘোষনা করেন। 

এ ঘটনায় আমতলী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের দাবীর প্রেক্ষিতে নিহত বাদলের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করেছেন থানা পুলিশ। 

আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম হাওলাদার বলেন, পরিবারের দাবীর প্রেক্ষিতে নিহত টমটম (টেম্পু) চালক বাদলের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com