রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আলফাডাঙ্গায় ঝড়ে গাছচাপা পড়ে মা-মেয়ের মৃত্যু

আলফাডাঙ্গায় ঝড়ে গাছচাপা পড়ে মা-মেয়ের মৃত্যু

আব্দুল্লাহ আল মামুন রনী, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের আলফাডাঙ্গায় এ বছরের প্রথম কালবৈশাখী ঝড়ে গাছচাপা পড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। জানা যায়, ফরিদপুর জেলার মধুখালি উপজেলার বাজিতপুর গ্রামের মো. জাহিদের স্ত্রী মোসান্মাৎ হালিমা (২৫) তার এক বছর চার মাস বয়সী শিশু কন্যা আফছানাকে নিয়ে ভ্যানে আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের শিরগ্রাম থেকে তার বাবারবাড়ি একই ইউনিয়নের পাকুড়িয়া যাচ্ছিল। সন্ধ্যা সাতটার দিকে কালবৈশাখী ঝড় শুরু হলে টাবনী ঘোষবাড়ির সামনে পৌঁছালে রাস্তার পাশের সজনে গাছের একটি বড় ডাল তাদের উপর ভেঙে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই মোসান্মাৎ হালিমার মৃত্যু ঘটে। মারাত্মক আহত শিশু আফছানাকে সাথে সাথে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. রাফেজা খানম মিলি বলেন,’শিশুটিকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। ‘

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com