শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

আইপিএল খেলতে গেলেন মুস্তাফিজ

আইপিএল খেলতে গেলেন মুস্তাফিজ

ডেস্ক নিউজ:

দুঃস্বপ্নের সফর শেষে নিউজিল্যান্ড থেকে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশে ফিরে বিমানবন্দর থেকে বাকি খেলোয়াড়রা বাড়ি ফিরলেও ব্যতিক্রম ছিলেন মুস্তাফিজুর রহমান। বাড়ি ফেরেননি কাটার মাস্টার। সরাসরি আইপিএলে অংশ নিতে ভারতে গেছেন তিনি। আইপিএলের ১৪তম আসর শুরু হতে যাচ্ছে ৯ এপ্রিল। এবারের আসরে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন দুই ক্রিকেটার। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। সাকিব খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে, অন্যদিকে মুস্তাফিজ মাঠে নামবেন রাজস্থান রয়্যালসের হয়ে। রাজস্থান রয়্যালস নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১২ এপ্রিল। 

ইনজুরির কারণে রাজস্থানের শুরুর ম্যাচগুলোতে খেলতে পারবেন না ইংলিশ পেসার জোফরা আর্চার। আর তাই দলের প্রয়োজনে মুস্তাফিজ রাখতে পারেন গুরুত্বপূর্ণ ভূমিকা। মুম্বাইয়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে রাজস্থান রয়্যালস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com