শরিফা বেগম শিউলী,রংপুর প্রতিনিধিঃ
রংপুর মহানগরীর লালবাগ রেলগেটে রেলঘন্টি নামিয়ে প্রায় ত্রিশ মিনিটমানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেছে লালবাগ, শান্তিবাগ ও খামারপাড়া এলাকাবাসী। রবিবার (৪ এপ্রিল) দুপুরে লালবাগ রেলগেটেরগেটম্যান কর্তৃক রংপুর কোতয়ালী থানায় দায়েরকৃত মিথ্যা মামলাপ্রত্যাহারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শণ করেন।
মানববন্ধন সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ আনুমানিক সন্ধ্যা ৬টার সময়রংপুর মহানগরীর খামার পাড়া এলাকাবাসী আলহাজ্ব মাহবুব আলমএবং তার ছেলে শাওন মাহমুদ নিজ মটর সাইকেল যোগে লালবাগবাজার যাওয়ার পথে লালবাগ রেল ক্রোসিং বন্ধ অবস্থায় পায়। তখনতারা সেখানে ১৫ মিনিট অপেক্ষা করার পর ট্রেন আসার কোন সংকেতনা থাকায় মটরসাইকেল এর স্টাডিং বন্ধ অবস্থায় ঠেলে রেল ক্রোসিংপার হচ্ছিল। এমতাবস্থায় গেটম্যান মোঃ রায়হানুল ইসলাম(৩০) পিতামরহুম আব্দুল জব্বার এসে মাহবুব আলমকে অকার্থ্য ভাষায়গালিগালাজ কওে, সে সময় দুজনের মাঝে তর্ক হয়। তর্কের এক পর্যায়েগেটম্যান রায়হানুল, মাহবুব আলম এর বুকের জামার কলার ধরে টানাহেচড়া করেন। এমতাবস্থায় মাহবুব আলমের ছেলে শাওন মাহমুদ এগিয়েএসে পরিস্থিতি হইতে নির্বিত করিতে গেলে গেটম্যন রায়হানুল আরোউত্তেজিত হয়ে শাওনের উপরও চড়াও হয় এবং তার হাতে থাকা ফ্লাগেরলাঠি দিয়ে তাকে আঘাত করে। সেখানে উপস্থিত জনগণ দৌড়ে এসেতাদেরকে উদ্ধার করে। এরই প্রেক্ষিতে ০১ এপ্রিল ২০২১ ইং তারিখেরায়হানুল ইসলাম নিজেকে বাচাঁতে বাদী হয়ে আলহাজ¦ মাহবুব আলম, শাওন মাহমুদ সাদ্দাম, বাকের, আকাশ মোট ০৫ জনের নামে রংপুরমেট্রোপলিটন কোতয়ালী থানায় মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতেলালবাগ রেলগেটে রেলঘন্টি নামিয়ে প্রায় ত্রিশ মিনিট মানববন্ধন ওবিক্ষোভ প্রদর্শন করেছে লালবাগ, শান্তিবাগ ও খামার পাড়াএলাকাবাসী। মানববন্ধনে বক্তারা বলেন, আলহাজ্ব মাহবুব আলম, শাওন মাহমুদ সাদ্দাম, বাকের, আকাশ মোট ০৫ জনের নামে রংপুরমেট্রোপলিটন কোতয়ালী থানায় মামলা দায়ের করেন যামিথ্যা, বানোয়াট। আমাদের সকলের দাবি আগামী ৭২ ঘন্টার মধ্যেমিথ্যা মামলা প্রত্যাহার ও রায়হানুল ইসলামের বিরুদ্ধে শাস্তি মূলকব্যবস্থা গ্রহন না হলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।মানবন্ধন রংপুর মহানগর আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদকআব্দুল্লাহ খান নান্নু এর সভাপতিত্বে ও কারমাইকেল কলেজ শিক্ষার্থীপরিষদের আহবায়ক রেজওয়ান আহমেদ সৌধ এর সঞ্চালনায়মানববন্ধনে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন পারভেজ, কারমাইকেলকলেজ ছাত্রলীগের সহ সভাপতি আরিফুল ইসলাম, যুগ্ন সাধারণসম্পাদক সাকিব হোসেন সাদ্দাম, সাংগঠনিক সম্পাদক পাভেল রহমানহিমেল, কাউসার, সদস্য উমর ফারুকসহ লালবাগ, শান্তিবাগ, খামারপাড়া এলাকাবাসী। মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শণ শেষে সকলে একটিমিছিল নিয়ে রংপুর রেল স্টেশনে গিয়ে রেলওয়ে স্টেশনে কর্মরত এসএসও ডিটিএস বরাবর রায়হানুল ইসলাম কর্তৃক দায়ের কৃত মিথ্যা মামলাপ্রত্যাহারের দাবিতে স্বারকলিপি প্রদান করেন।
Leave a Reply