মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
টাঙ্গাইলে আন্তর্জাতিক সামরিক প্রশিক্ষণ এক্সারসাইজ শান্তির অগ্রসেনা এর উদ্বোধন

টাঙ্গাইলে আন্তর্জাতিক সামরিক প্রশিক্ষণ এক্সারসাইজ শান্তির অগ্রসেনা এর উদ্বোধন


সাজ্জাদ হোসেন, টাঙ্গাইল প্রতিনিধিঃ


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেনানিবাসে আন্তর্জাতিক সামরিক প্রশিক্ষণ এক্সারসাইজ শান্তির অগ্রসেনা এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার (০৪ এপ্রিল) সামরিক প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন, ১৯ পদাতিক ডিভিশনের ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সৈয়দ তারেক আহমেদসহ অন্যান্য উর্দ্ধতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ।বহুমাত্রিক এই সামরিক অনুশীলনে ১১টি দেশের প্রতিনিধি যোগদান করেন।
প্রশিক্ষণে বাংলদেশ, ভারত ও শ্রীলংকা হতে ৩০ জন করে ও ভুটান থেকে ৩৩ জনসহ মোট ১২৩ জন সেনাসদস্য সরাসরি প্রশিক্ষনে অংশ গ্রহণ করেন। এছাড়া যুক্তরাষ্ট্র, ফ্রান্স, নেপাল, তুরস্ক, সৌদি, আরব, ভারত, শ্রীলংকা ও ভুটানের ১৯ জন অবজারভার অংশ গ্রহণ করছেন।
আইএসপিআর জানায়, বিশ্ব শান্তি বজায় রাখতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী দেশসমূহের সক্ষমতা বৃদ্ধিই এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।
এই প্রশিক্ষণে অংশ গ্রহণকারী দেশসমূহ পারস্পারিক জ্ঞান এবং প্রযুক্তিগগত তথ্য বিনিময়ের মাধ্যমে একটি সহযোগী কাজের তৈরির মাধ্যমে প্রশিক্ষণের লক্ষ্য অর্জনে সচেষ্ট হবে। সামরিক প্রশিক্ষণটি আগামী ১২ এপ্রিল পর্যন্ত চলবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com