সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মোহনা টিভি’র সাংবাদিককে জীবন নাশের হুমকির প্রতিবাদে বেনাপোলে মানববন্ধন

মোহনা টিভি’র সাংবাদিককে জীবন নাশের হুমকির প্রতিবাদে বেনাপোলে মানববন্ধন

নয়ন সরদার,বেনাপোল

মোহনা টিভি’র বেনাপোল প্রতিনিধিকে উদ্ভাবক মিজানুর রহমান কর্তৃক জীবন নাশের হুমকীর প্রতিবাদে বেনাপোলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মোহনা টেলিভিশনের বেনাপোল প্রতিনিধি শিশির কুমার সরকারের বাড়িতে গিয়ে জীবন নাশের হুমকি দিয়েছে শার্শার উদ্ভাবক মিজানুর রহমান। তার এই হুমকির প্রতিবাদে রবিবার সকাল সাড়ে ১০ টায় বেনাপোল কাস্টমস হাউজের সামনে উপজেলার সকল কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন এনটিভি’র বেনাপোল প্রতিনিধি মহাসিন মিলন,নিউজ টোয়েন্টিফোর চ্যানেলের প্রতিনিধি বকুল মাহবুব,প্রেসক্লাব বেনাপোলের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশু,চ্যানেল আই এর প্রতিনিধি সাজেদুর রহমান,সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সভাপতি সাহিদুল ইসলাম শাহীন,এটিএন বাংলার প্রতিনিধি শাহীন আহম্মেদ,সময় টিভির আজিজুল হক,এশিয়া টিভির মিলন হোসেন,এসএ টিভির নাসির উদ্দিন,লোক সমাজের মনিরুল ইসলাম,সাংবাদিক রাসেল ইসলাম প্রমুখ। 
এসময় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন উপজেলার কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com