শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
টাঙ্গাইলে এক রাতে ২ বাড়িতে চুরি, ১২ ভরি স্বর্ণালংকার লুট

টাঙ্গাইলে এক রাতে ২ বাড়িতে চুরি, ১২ ভরি স্বর্ণালংকার লুট


হাদী চকদার, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বামনহাটা গ্রামে এক রাতে ২ বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে । গত শুক্রবার (২ এপ্রিল)  দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ভূঞাপুর পৌর এলাধীন বামনহাটা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাই মিয়া ও ব্যবসায়ী আব্দুর রউফ মিয়া’র (জগলু মিয়া) বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, ঐদিন রাতে আব্দুল হাই মিয়ার বাড়িতে জানালা খোলা থাকায় চোর কৌশলে বাঁশের  কঞ্চি দিয়ে টেবিল থেকে গেটের চাবি নিয়ে গেইট খুলে ৮ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩০ হাজার ২’শ টাকা এবং জগলু মিয়ার ঘরের টিন কেটে ৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। জগলু মিয়া বলেন, আমি রাত ১১ টায় ঘুমিয়েছি। রাত একটার দিকে আমার স্ত্রী ঘরের দরোজা খোলা দেখে আমাকে ডাক দেয়। পরে ঘুম থেকে ওঠে দেখি ঘরের আলমারী খোলা ও খুঁজে দেখি গহনা গুলোও নেই। এ বিষয়ে শনিবার ভূঞাপুর থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com