শরিফা বেগম শিউলী,রংপুর প্রতিনিধি:
রংপুর নগরীতে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ বৃদ্ধির জন্য জেলাপ্রশাসক ও সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে জনগণকে করোনাসংক্রমণ রোধে মাক্স বিতরণ ও মোবাইল কোর্ট পরিচালনা করে।
শনিবার (৩ এপ্রিল) দুপুরের দিকে শহরের প্রাণকেন্দ্র জাহাজ কোম্পানীমোড় শুরু করে জাহাজ কোম্পানির শপিং কমপ্লেক্স থেকে সেন্ট্রাল রোডদিয়ে পায়রা চত্বর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকে।
মোবাইল কোর্ট পরিচালনা সময় স্বাস্থ্যবিধি না মানায় দুই জন দোকানেরমালিককে ২,১০০/- দুই হাজার একশত টাকা জরিমানা করে। জনতাট্রেডিংকে ২০০০/- টাকা আর খালেক বেডিং ষ্টোরকে ১০০/- টাকাজরিমানা করে।মোবাইল কোর্ট পরিচালনা করেন, অতিরিক্ত জেলাপ্রশাসক সার্বিক গোলাম রব্বানী, সিটি কর্পোরেশনের সচিব রাশেদুল হকও জেলা প্রশাসক এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধাপ্রমুখ।উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করার সময় অতিরিক্ত জেলাপ্রশাসক সার্বিক গোলাম রাব্বানী বলেন, করোনা মহামারীর দ্বিতীয় ধাপেস্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে ভ্রাম্যমান মাক্স বিতরণ ও ব্যবসায়ীদেরকে সতর্ককরার জন্য এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হচ্ছে। একইসংগে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
একই অভিযানে সিটি কর্পোরেশনের সচিব রাশেদুল হক বলেন, জেলাপ্রশাসক ও সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে এ মোবাইল কোর্টপরিচালনা করা হচ্ছে। রংপুর সিটি কর্পোরেশন করোনার প্রথম ধাপথেকেই জনগণের করোনা নমুনা পরীক্ষা করে আসছে। শুধুমাত্র করোনারোগীদেরকে সহযোগিতা করার জন্য সিটি কর্পোরেশন অ্যাম্বুলেন্স এরব্যবস্থা করেছে। রাস্তাঘাট সব সময় জীবাণুনাশক পানি দিয়ে পরিষ্কাররাখার চেষ্টা করেছে। করোনা কালীন সময় সাধারণ মানুষের পাশে ত্রাণসামগ্রী নিয়ে দাঁড়িয়েছেন। করোনা কালীন সময় আমাদের এ অভিযানঅব্যাহত থাকবে বলে তিনি জানান।
Leave a Reply