মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
দ্রুততম মানব ইসমাইল, মানবী শিরিন

দ্রুততম মানব ইসমাইল, মানবী শিরিন

দেশের দ্রুততম মানব ও মানবীর খেতাব জিতে নিয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর দুই অ্যাথলেট মো. ইসমাইল ও শিরিন আক্তার।  শনিবার (৩ এপ্রিল) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্রুততম মানবের খেতাব জিততে ১০.৫০ সেকেন্ড সময় নেন ইসমাইল। ১০.৬০ সেকেন্ডে রৌপ্য জেতেন একই সংস্থার আবদুল রউফ এবং ১০.৭০ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জপদক জেতেন বিমান বাহিনীর নাইম ইসলাম। 

ইসমাইল বলেন, বাংলাদেশে গেমসে এটা আমার প্রথম স্বর্ণ। সবমিলিয়ে স্প্রিন্টে চতুর্থ স্বর্ণ। ২০১৩ সালে লং জাম্পে রৌপ্য জিতেছিলাম। 

তিনি আরও বলেন, করোনা মহামারির মধ্যেও এই পারফরমেন্সে আমি খুশি। অনুশীলন কম হলেও দ্রুততম মানব হতে পেরেছি এটাতে আমি তৃপ্তি। জাতীয় চ্যাম্পিয়নশিপে তার টাইমিং ছিল ১০.২০ সেকেন্ড। 

এদিকে, ১১.৬০ সেকেন্ডে বাংলাদেশ গেমসে স্বর্ণপদকের সঙ্গে দ্রুততম মানবীর খেতাব জিতে নিয়েছেন নৌবাহিনীর শিরিন আক্তার। ২০১৩ সালের অষ্টম বাংলাদেশ গেমসে তৎকালীন ট্র্যাকে রানী নাজমুন নাহার বিউটির কাছে হেরে রৌপ্য পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল শিরিনকে। যে স্বর্ণপদকটি এবার নিজের করে নিলেন শিরিন। 

এই ইভেন্টে ১১.৭০ সেকেন্ডে সেনাবাহিনীর শরিফা খাতুন রৌপ্য এবং ১২.১০ সেকেন্ডে ব্রোঞ্জপদক জেতেন বিকেএসপির সোনিয়া আক্তার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com