তরণী কান্ত সুমন, তারাগঞ্জ রংপুর প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জে রংপুর-দিনাজপুর মহাসড়কে তারাগঞ্জ উপজেলা কমপ্লেক্স সংলগ্ন বেলতলীতে মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দূর্ঘটনায় আহত ১২ এবং ঘটনাস্থলে নিহত হয়েছেন -১জন। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়- গতকাল ২ এপ্রিল শুক্রবার সন্ধ্যা অনুমানিক ৭টার সময় সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুর গামী এইচ এ প্লাস নামে একটি মিনিবাস তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি অটোরিকশাকে বাঁচাতে গিয়ে মিনিবাস চালক (ড্রাইভার) নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় ইমদাদুল হক নামে এক ব্যক্তির কাঁচামালের দোকানে ঢুকে পরে। ঘটনাস্থলেই স্থানীয় ঘনিরামপুরের বাসিন্দা মোঃ হাজাজ আলী (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়। পরে স্থানীয়রা এই দূর্ঘটনাকে কেন্দ্র করে রাস্তায় প্রতিবাদ করলে স্বাভাবিক ভাবে রাস্তা চলাচল বন্ধ হয় এবং শতশত যানবাহন মহাসড়কের উভয় পার্শে আটকা পরে। পরে প্রশাসনিক পুলিশ, উদ্ধার কর্মীরা সেখানে গিয়ে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনেন। এ ঘটনায় ১জন শিশুসহ মোট ১২জন ব্যক্তি আহত হয়েছেন। আহতরা হলেন-বাসযাত্রী তারাগঞ্জ উপজেলার পুরাতন চৌপথির একই পরিবারের হোসেন আলী (৪৪), ফাতেমা বেগম( ৩৫) ফুয়াদ হোসেন (৮),ঘনিরামপুরের বাচ্চু( ৪২),নীলফামারী বাহাগিলীর মৃত ছতিস রায়ের মেয়ে সরনা রায়(৪০), কেল্লাবাড়ী বালাপাড়ার তারাবানু (৫০),সৈয়দপুরের সেকেন্দার আলী(৩২),লালমনিরহাট কালীগঞ্জের জামাল হোসেন (৩৮)। এ ছাড়াও নাম নাজানা কয়েকজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।
Leave a Reply