রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজাপুরে আগুনে পুড়ে ছাই স্কুল শিক্ষকের বসতঘর, ব্যাপক ক্ষতি

রাজাপুরে আগুনে পুড়ে ছাই স্কুল শিক্ষকের বসতঘর, ব্যাপক ক্ষতি

মোঃ নাঈম নাঈম হাসান ঈমন রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি:


ঝালকাঠির রাজাপুরের উত্তর শুক্তাগড় গ্রামের স্কুল শিক্ষক এসকেন্দের ফরাজির বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকালের এ ঘটনায় আগুনে পুড়ে পুরো বসতঘর ছাই হয়ে গেছে। এসকেন্দের ফরাজির শুক্তাগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত। ওই বসতঘরে এসকেন্দের ফরাজি ও তার ভাই মোহাম্মদ আলী ফরাজির পরিবার বসবাস করতো। মোহাম্মদ আলী ফরাজির ছেলে নজরুল ইসলাম ফরাজি জানান, সকালে ঘরের লোকজন পাশের এক আত্মীয়ের ঘরে নাস্তা খাওয়ার জন্য যায়। তবে নজরুল ঘরেই ছিলেন। এসময় তার চাচা এসকেন্দের ফরাজি ও তার পরিবারের লোকজন যে পাশে থাকতো, ওই পাশ থেকে প্রচন্ড ধোয়া বের হতে দেখে তিনি ছুটে যান। কিন্তু মূর্হর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা সোনার গহনা, টাকা ও মালপত্র পুড়ে যায়। আগুনে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে, তবে কিভাবে আগুন লাগলো তা নিশ্চিত করে বলতে পারেননি নজরুল। প্রাথমিকভাবে ধারনা করছেন বিদ্যুতেরশর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস এলেও কোন কিছুই রক্ষা করা বা উদ্ধার করা সম্ভব হয়নি। রাজাপুর ফায়ার সার্ভিসের ফায়ারম্যান সাদিকুর রহমান জানান, খবর পেয়ে রাজাপুর ও কাউখালি ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে যায়। আশপাশের ঘরগুলো রক্ষা করা গেলেও ওই ঘরটি পুড়ে যায়। আগুন লাগার কারন জানা যায়নি, তবে ধারনা করা হচ্ছে বিদ্যুতেরশর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com