সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে মাদক, জুয়ার বিরুদ্ধে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল

বোয়ালমারীতে মাদক, জুয়ার বিরুদ্ধে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল


বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈরে মাদক,  জুয়ার বিরুদ্ধে এক মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল পাঁচটায় সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে অবস্থিত জনতা জুট মিলস লিমিটেডের সামনে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা এলাকায় সম্প্রতি তাস, জুয়া, নেশা, চুরি বেড়ে যাওয়ায় এর প্রতিবাদে এবং জুয়া উৎখাতের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই মানববন্ধনে এলাকার প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেয়। মানববন্ধনে অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি ফারুক বাওয়ালি, বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মৃধা আলিফের  উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর হোসেন তুষার, দাদপুর ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর মফিজ প্রমুখ।বক্তারা বলেন, জুয়ার কারণে এলাকায় চুরি, ডাকাতি বেড়ে গেছে। এই জুয়া এবং চুরি, ডাকাতি যেকোনো মূল্যে বন্ধ করতে হবে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা এলাকা থেকে তাস খেলা এবং মদ, জুয়া বন্ধ করতে উদ্যোগী হতে বলেন। তারা আরো বলেন, বোয়ালমারী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের ভিকুর বাড়ির পাশের নদীর তীর, ডোবরা জনতা জুট মিলস লিমিটেডের পেছন এবং সদর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের গোল্ডেন ইটভাটার পাশের ফাঁকা জায়গা থেকে সহজেই মাদক সংগ্রহ করে এলাকার যুবকেরা। পরে মানববন্ধনে অংশগ্রহণকারীরা এলাকায় বিক্ষোভ মিছিল বের করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com