রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাণীশংকৈলে ৫০ পিচ ইয়াবাসহ আটক_২

রাণীশংকৈলে ৫০ পিচ ইয়াবাসহ আটক_২

মাহাবুব আলম রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধি ।।


ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলায় ৫০ পিস ইয়াবাসহ জামালউদ্দিন জামাল (২৫) ও আশরাফুল ইসলাম কালু (২৮) নামে দুই জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।গত ১ এপ্রিল রাত আনুমানিক ৭ টার সময়পদমপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।  পুলিশ সূত্রে জানা যায়, গত ১ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৬-৭ টার মধ্যে ঠাকুরগাঁও ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালনাকারী একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ওমরাডাঙ্গী বাজার সংলগ্ন পদমপুর দক্ষিন পাড়া কাঁচা রাস্তা থেকে তাদেরকে আটক করে। এসময় জামাল উদ্দিন জালালের কাছে হালকা গোলাপী রংয়ের ৪০ পিস ও আশরাফুল ইসলাম কালুর কাছে হালকা গোলাপী রংয়ের ১০ পিচ ইয়াবাসহ মোট ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে ওসি ডিবি আশরাফুল আলম জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি তারা মাদক ব্যবসায়ী। এ নিয়ে তাদের বিরুদ্ধে রাণীশংকৈল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়। আসামীদেরকে ২ এপ্রিল শুক্রবার জেলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে । রাণীশংকৈল থানার অফিসার্স ইনচার্জ এসএম জাহিদ ইকবাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com