মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ১০:১১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ক্যানসারে আক্রান্ত কিরন খের

ক্যানসারে আক্রান্ত কিরন খের

ডেস্ক নিউজ:

ক্যানসারে আক্রান্ত হয়েছেন বিজেপি সাংসদ ও প্রবীণ বলিউড অভিনেত্রী কিরণ খের।  ব্লাড ক্যানসার ধরা পড়েছে তার শরীরে। বিষয়টি নিশ্চিত করেছেন তারই জীবনসঙ্গী ও অভিনেতা অনুপম খের। অনুপম ছাড়াও চণ্ডীগড়ের বিজেপি সভাপতি অরুণ সুদও টুইট করে জানান এই দুঃসংবাদ। 

২০২০ সালের নভেম্বরেই ধরা পড়েছিল কিরণ খেরের ক্যানাসর। বাঁ-হাত ভেঙে যাওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তখনই চিকিৎসকরা জানান তিনি ‘মাল্টিপল মেলোমা’য় আক্রান্ত। আরও জানিয়েছিলেন, তত দিনে বাঁ-হাত থেকে কিরণের কাঁধে ছড়িয়ে পড়েছিল ক্যানসার। 

 পরে এই অভিনেত্রীকে নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে। ৪ মাস পর বাড়িতে নিয়ে আসা হয় তাকে। বাড়িতেই আপাতত কিরণকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। পাশাপাশি সকল চিকিৎসাও চলবে বলে জানা গেছে।

অনুপম খের টুইট করে সবাইকে প্রার্থনা করার আবেদন করেন। তিনি জানান, ‘কিরণ একজন যোদ্ধা। জীবনের কঠিন পরিস্থিতি আগেও মোকাবিলা করেছেন। আমি জানি এবারও ও জিতে ফিরবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com