বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:০১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
করোনা টিকা নিলেন অমিতাভ, বাদ পড়লেন অভিষেক

করোনা টিকা নিলেন অমিতাভ, বাদ পড়লেন অভিষেক

ডেস্ক নিউজ:

করোনা টিকার প্রথম ডোজ নিলেন অমিতাভ বচ্চন। নিজের ব্লগে টিকাকরণের অভিজ্ঞতা জানালেন বিগ বি।

অমিতাভ জানিয়েছেন, তাঁর সঙ্গে পুরো পরিবারও করোনার টিকা নিয়েছেন। শুধু বাদ পড়ে গিয়েছেন ছেলে অভিষেক বচ্চন। কারণ, এই মুহূর্তে তিনি মুম্বইয়ের বাইরে। অমিতাভ তাঁর ব্লগে লিখেছেন, ‘সম্পন্ন। টিকাকরণ সম্পন্ন। সব ঠিক আছে। গতকাল পুরো পরিবার এবং কর্মচারীদের কোভিড পরীক্ষা হল। আজ ফল এসেছে। সব ঠিক আছে, সকলের ফল নেগেটিভ এসেছে। টিকাকরণও হয়ে গিয়েছে। অভিষেক ছাড়া পুরো পরিবার পরিবারই টিকা নিয়েছে। ও এখন শ্যুটিংয়ে আছে। কিছুদিনের মধ্যে ফিরে এসে ও টিকা নেবে’।

টিকাকরণের সময়ের একটি ছবিও শেয়ার করেছেন অমিতাভ। দেখা যাচ্ছে, একটি সাদা কুর্তা পরেছিলেন তিনি। তাঁর মাথা ঢাকা ছিলএবং চোখে বড় চশমা।

গত বছরে করোনায় আক্রান্ত হয়েছিলেন অমিতাভ। অভিনেতার পরেই ছেলে অভিষেক, পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চন এবং নাতনি আরাধ্যা বচ্চনেরও আক্রান্ত হওয়ার খবর আসে। পরিবারের চার সদস্যকেই ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। বাকি সকলে সেরে উঠলেও, প্রায় ১ মাস পর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পান অভিষেক।

অমিতাভকে শেষ দেখা গিয়েছিল, সুজিত সরকার পরিচালিত ‘গুলাবো সিতাবো’ ছবিতে। আগামী ৯ এপ্রিল ‘চেহরে’ মুক্তি পাবে। এই ছবিতে অমিতাভের সঙ্গে অভিনয় করবেন ইমরান হাশমিও। আপাতত ‘ব্রহ্মাস্ত্র’, ‘মে ডে’ ছবির কাজ নিয়ে ব্যস্ত অভিনেতা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com