সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শার্শায় মশার কয়েলের আগুনে স্বপ্ন শেষ কৃষক পরিবারের

শার্শায় মশার কয়েলের আগুনে স্বপ্ন শেষ কৃষক পরিবারের

নয়ন সরদার,শার্শা প্রতিনিধি:

যশোরের শার্শা থানার অন্তর্গত শরিফপুর গ্রামে দুটি গোয়াল ঘরে আগুন লেগে ১শত ১৭টি গৃহপালিত প্রাণীর মৃত্যু হয়েছে। সেই সাথে শেষ হয়ে গেছে হতদরিদ্র দিনমজুর একটি পরিবারের তিল তিল করে গড়ে তোলা স্বপ্ন। 
এ সময় গরু ছাগল হাস মুরগী সহ বিভিন্ন গৃহপালিত প্রানীদেরকে বাঁচানোর জন্য বাড়ির মালিক মকবুল হোসেন ভিতরে প্রবেশ করলে তার শরীরের ২০ শতাংশ পুড়ে গিয়ে মারাত্মক ভাবে আহত হয়েছেন। তিনি ওই গ্রামের ফজলুল হকের ছেলে। 
বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার সময় মশার কয়েল থেকে এই আগুনের সূত্রপাত ঘটে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার। এসময় তারা বলেন, ভয়াবহ এই আগুনের কারনে ছাগল ৯টি, হাস ৪৪টি, মুগরী ৩০টি, কবুতার ৩০টি, গরু ১টি, রাজা হাস ৬টি এবং ৭টি পাতিহাস পুড়ে ছাই হয়ে যায়। সব মিলিয়ে আনুমানিক তিন লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ধারনা করা হচ্ছে।  
এসময় আহত মকবুল হোসেনকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার জন্য পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com