শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
কুবি কর্মকর্তা পরিষদ নির্বাচনে তাহের-লতিফ নির্বাচিত

কুবি কর্মকর্তা পরিষদ নির্বাচনে তাহের-লতিফ নির্বাচিত


আসাদুজ্জামান রাব্বি, কুবি প্রতিনিধিঃ


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মকর্তা পরিষদ নির্বাচন ২০২১-এর ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অর্থ ও হিসাব দপ্তরের মো. আবু তাহের এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন প্রকৌশল দপ্তরের আব্দুল লতিফ।
বৃহস্পতিবার (১ এপ্রিল) সন্ধ্যায় এ নির্বাচনের ফল ঘোষণা করা হয়। 
নির্বাচনে ৩ ভোটের ব্যবধানে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের মোহাম্মদ নুরুল করিম চৌধুরীকে হারিয়ে ৪৮ ভোট পেয়ে সভাপতি পদে জয়ী হন অর্থ ও হিসাব দপ্তরের মো. আবু তাহের। অন্যদিকে, ১১ ভোটের ব্যবধানে রেজিস্ট্রার দপ্তরের মো. জাকির হোসেনকে হারিয়ে ৫২ ভোট পেয়ে প্রকৌশল দপ্তরের আব্দুল লতিফ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।
নির্বাচিত অন্যান্যরা হলেন সহ সভাপতি- এস.এম শহিদুল হাসান ও মুহাম্মদ জিল্লুল হাসান, যুগ্ম সম্পাদক মো: আখতার হোসেন ও মোঃ সালেহ আহমেদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ এরশাদুল আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ময়নাল হোসেন, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রায়হানুল ইসলাম, ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহ আলম খান।
এছাড়াও কার্যকরী সদস্য পদে জিনাত আমান, বিপলব মজুমদার, আব্দুল্লাহ-আল-মামুন, মো. মিজানুর রহমান ও ড. এ. কে. এম. হেলাল মোর্শেদ নির্বাচিত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com