এম বশির, ব্যুরো প্রধান, বরিশালঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আহবানে ত্রিশ লক্ষ আত্মবলিদানকারী সাহসী বীরদের অন্যতম একজন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। আজ ১ এপ্রিল সকাল ১০ টায় নগরীর কাশীপুর, বন বিভাগের অফিসের বিপরীতে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এর শহীদ স্মরণিকা ভবনে মহিউদ্দিন জাহাঙ্গীর এর পরিবারের বড় বোন রাহানুর বেগম (৭২) কে দেখতে যান জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। এসময় বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল এর নির্দেশে জেলা প্রশাসন বরিশাল এর পক্ষ থেকে সমাজসেবা অধিদফতর এর সহযোগিতায় রাহানু বেগম কে হুইলচেয়ার ও চিকিৎসা সহায়তার জন্য নগদ ৫০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস, উপপরিচালক জেলা সমাজসেবা কার্যাল বরিশাল আল-মামুন তালুকদার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনডিসি) বরিশাল মোঃ নাজমূল হুদা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় সাজ্জাদ পারভেজ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র বরিশালের কনসালট্যান্ট ডাঃ মননুজা রহমান, বড় বোনের ছেলে শহিদুল ইসলাম তনু উপস্থিত ছিলেন। তিনি প্রায় ২ বছর ধরে প্যারালাইস্ট হয়ে বিছানায় পারে আছেন।
Leave a Reply