বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:২০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
উপজেলা চেয়ারম্যানকে জীবন নাশের হুমকি, থানায় জিডি

উপজেলা চেয়ারম্যানকে জীবন নাশের হুমকি, থানায় জিডি

মোঃ কামরুজ্জামান খাঁন পিকলু( চিতলমারী, বাগেরহাট) ঃ

চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়ালকে অকথ্যভাষায় গালিগালাজ ও জীবন নাশের হুমকির ঘটনায় তিনি থানায় সাধারন ডায়েরী (জিডি) করেছেন। বুধবার চিতলমারী সদর বাজার, খাসেরহাট বাজার ও কালিগঞ্জ বাজার ইজারার দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনার সৃষ্ট। 
বুধবার (৩১ মার্চ) রাতে উপজেলা চেয়ারম্যান থানায় হাজির হয়ে চিতলমারী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম অহিদুজ্জামান, তার ভাই মাসুদ পারভেজ, চিতলমারী উপজেলা যুব মহিলালীগের সভানেত্রী শিবানী বিশ্বাস ও সুকুমার ঘটকের বিরুদ্ধে এ জিডি করেন। এ সময় কয়েকশ’ নেতাকর্মি থানার সামনে ও উপজেলা চত্তরে উপস্থিত ছিলেন।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক বলেন, উপজেলা চেয়ারম্যানকে গালিগালাজ ও জীবন নাশের হুমকির ঘটনায় তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সাধারন ডায়েরী নং ১১৯০। বিষয়টি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com