রবিবার, ২১ Jun ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কুবিতে কর্মকর্তা পরিষদের নির্বাচন চলমান

কুবিতে কর্মকর্তা পরিষদের নির্বাচন চলমান


কুবি প্রতিনিধি: 


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চলছে কর্মকর্তা পরিষদের নির্বাচনের ভোট গ্রহন প্রক্রিয়া।
বৃহস্পতিবার (১লা এপ্রিল) সকাল ১০ টা থেকে এই ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়। এ নির্বাচনে ৯ টি পদে দুই প্যানেল থেকে ২৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নুরুল-লতিফ পরিষদ থেকে সভাপতি পদে লড়ছেন পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ নুরুল করিম চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে লড়ছেন নির্বাহী প্রকৌশলী (সিভিল) মোঃ আবদুল লতিফ। 
অন্যদিকে তাহের-জাকির পরিষদ থেকে সভাপতি পদে লড়ছেন উপ-পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ আবু তাহের এবং সাধারণ সম্পাদক পদে লড়ছেন সহকারী রেজিস্ট্রার মোঃ জাকির হোসেন। 
প্রধান নির্বাচন কমিশনার মো. মনিরুল আলম এ নির্বাচন সম্পর্কে বলেন, ‘আমরা নির্বাচনকে সুষ্ঠভাবে সম্পূর্ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এখন পর্যন্ত নির্বাচনের সুষ্ঠ পরিবেশ বজায় রয়েছে।’ 
এছাড়া নির্বাচন কমিশনার মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘আমরা খুবই শৃংখল  ভাবে ভোট গ্রহন প্রক্রিয়া চালাচ্ছি। এখন পর্যন্ত ভোটাররা ক্রমাগত ভোট দিয়ে যাচ্ছে। আশা করি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।’
উল্লেখ্য, গত ২২ মার্চ দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com