শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চাটমোহরে আগুন পুরে ২টি পরিবার দিশেহারা

চাটমোহরে আগুন পুরে ২টি পরিবার দিশেহারা


ইসমাইল হোসেন চাটমোহর (পাবনা) প্রতিনিধি:


পাবনার চাটমোহরে আগুন লেগে ১টি রান্নাঘর ও ১টি গোয়ালঘর পুড়ে গেছে। এতে ২টি পরিবার  দিশেহারা।
বৃহস্পতিবার (৩১ মার্চ) রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে পরিবারের দেওয়া তথ্য মতে, ২টি ঘর পুড়ে ঘরে থাকা ছাগল ও আসবাপত্র পুড়ে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের ধরইল ব্রিজ সংলগ্ন (সালমারা গাইনগড় মৌজা) গ্রামের মো: খয়বর শেখের ছেলে মো: আব্দুস ছালাম শেখের গোয়ালঘরে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত পাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ততক্ষণে রান্নাঘর ও ঘরে থাকা ৯টি ছাগল পুড়ে ছাই। 
আগুনে ঘরসহ ঘরের ভেতরে থাকা আসবাবপত্র,সোকেচে থাকা দলিলপত্র সহ সবকিছু পুড়ে গেছে। তাদের ক্ষতির পরিমাণ প্রায় ৮০ হাজার টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার দুইটি । 
হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মকবুল হোসেন জানান, ক্ষতিগ্রস্তদের মধ্যে আব্দুস ছালামের একটি ঘর ও পাশে থাকা আবুল কালামের ১টি খড়ির ঘরে থাকা আসবাবপত্র মিলে দুটি ঘর পুড়ে গেছে।
চাটমোহর ফায়ার সার্ভিস খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছালে ততক্ষণে এলাকাবাসি আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আব্দুস ছালামের বাড়িতে কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান ফায়ার সার্ভিস কর্মীরা । 
ক্ষতিগ্রস্তদের কাছ থেকে পাওয়া তথ্যের বিবরনে চেয়ারম্যান মকবুল হোসেন জানান, আগুনে ১টি রান্নাঘর, একটি গোয়াল ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে আনুমানিক প্রায় ৮০ টাকার ক্ষতি হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহযোগিতার ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com