রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
করোনা বেড়ে যাওয়ায় সমুদ্র সৈকত কুয়াকাটা ১৫ দিন বন্ধের ঘোষণা

করোনা বেড়ে যাওয়ায় সমুদ্র সৈকত কুয়াকাটা ১৫ দিন বন্ধের ঘোষণা

আবদুল আলীম খান পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় পর্যটনকেন্দ্র কুয়াকাটায় সব আবাসিক হোটেল ও রেস্তোরাঁ ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে পটুয়াখালী জেলা প্রশাসন।

করোনা সংক্রমণ রোধে পর্যটনকেন্দ্র কুয়াকাটা ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলা প্রশাসন দরবার হলে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
১ এপ্রিল থেকে এ নির্দেশনা কার্যকর হবে বলে বুধবার সন্ধ্যায় নিউজবাংলাকে নিশ্চিত করেন জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী।
বিকেল সাড়ে ৪টার দিকে জেলা প্রশাসন দরবার হলে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। করোনা মোকাবিলায় সরকার ঘোষিত ১৮ দফা বাস্তবায়নের জন্য সভায় সংশ্লিষ্ট সব দপ্তরের ঊর্দ্ধতন কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়।

জেলা প্রশাসক জানান, দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবার বাড়ছে। পর্যটনকেন্দ্র হওয়ায় কুয়াকাটায় দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটক আসে। বিষয়টি মাথায় রেখে ১৫ দিনের জন্য কুয়াকাটার সব আবাসিক হোটেল ও রেস্তোরাঁ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে
জেলা প্রশাসনের এ ঘোষণার পরপরই কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ সৈকতসহ গোটা পর্যটন এলাকায় মাইকিং করে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহীদুল হক জানান, তারা ইতোমধ্যে কুয়াকাটার আবাসিক হোটেল ও রেস্তোরাঁ কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা কঠোরভাবে মানতে নির্দেশ দিয়েছেন।

কুয়াকাটা হোটেল-মোটেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব শরীপ বলেন, ‘আমরা এখানকার সকল হোটের মালিকদের সরকারের ঘোষণা জানিয়ে দিয়েছি। পাশাপাশি অগ্রিম বুকিং যা ছিল, সেগুলোও বাতিল করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com