পলাশবড়ী প্রতিনিধি:-
আজ ৩১ মার্চ বুধবার গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কিশোরগাড়ী ইউনিয়নের কিছু সচেতন ভোটারদের উদ্যোগে ইউপি নির্বাচনের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, সুরুজ হক লিটন, হারুন অর রশিদ মঞ্জু, আব্দুর রহমান, রোস্তম আলী মাস্টার, জসিম উদ্দিন, মহির উদ্দিন, কফিল উদ্দিন মাস্টার প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, পলাশবাড়ী পৌরসভার সীমানা নির্ধারণ জটিলতার কারনে প্রায় বিশ বছর ধরে ৩ টি ইউনিয়নে নির্বাচন বন্ধ আছে। তার মধ্যে কিশোরগাড়ী ইউনিয়ন একটি। গত ১০ই ডিসেম্বর ২৪ টি গ্রাম নিয়ে পলাশবাড়ী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হলেও ইউনিয়ন গুলোর নির্বাচন জটিলতা এখনো কাটেনি।
উল্লেখ্য যে, ২০১৭ সালে এ সংক্রান্ত হাইকোর্টের নিষেধাজ্ঞা খারিজ হলেও অদৃশ্য কারণে নির্বাচন না হওয়া এবং কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু সরকারী সকল সুযোগ-সুবিধা ভোগ করা নিয়ে ঐ এলাকার সচেতন মহলে হতাশা দেখা গেছে। তারা দাবি করেন তাদের ইউনিয়নের চেয়ারম্যান দ্বারা বর্তমান সরকারের উন্নয়নের ধারা বাধাগ্রস্ত হচ্ছে ।
Leave a Reply