সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
খাগড়াছড়ির সব পর্যটন আগামী ১৪ দিনের জন্য বন্ধ

খাগড়াছড়ির সব পর্যটন আগামী ১৪ দিনের জন্য বন্ধ


খাগড়াছড়ি প্রতিনিধি :


প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রার্দুভাব ঠেকাতে এবং জেলাবাসীকে নিরাপদ রাখতে খাগড়াছড়ির সব পর্যটন কেন্দ্র আগামী ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
বুধবার (৩১ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে খাগড়াছড়ি জেলা প্রশাসনের অফিশিয়াল ফেসবুক পেজে এমন ঘোষণা দেন খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

এমন ঘোষণার ফলে খাগড়াছড়ির আলুটিলা রহস্যময় সুরঙ্গ, জেলা পরিষদ পার্ক, দেবতা পুকুর, মায়াবিনি লেক ও হাতির মাথাসহ জেলার সব পর্যটন কেন্দ্রে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত পর্যটকদের প্রবেশাধিকার বন্ধ থাকবে।

এর আগে গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হওয়ার পর সংক্রমণ রোধে ১৮ মার্চ থেকে সারাদেশের ন্যায় খাগড়াছড়ির সব পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা জেলা প্রশাসন।
দীর্ঘ পাঁচ মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পরে ২৮ আগস্ট থেকে শর্তসাপেক্ষে খাগড়াছড়ি জেলা পরিষদ পার্ক, রিসাং ঝর্না, আলুটিলা পর্যটন কেন্দ্র ও মায়াবিনী লেক খুলে দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com