শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বরগুনায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত, ৫ গবাদি পশুর মৃত্যু

বরগুনায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত, ৫ গবাদি পশুর মৃত্যু

বরগুনা প্রতিনিধিঃ 


বরগুনার আমতলী উপজেলার  আমড়াগাছিয়া ছালেহিয়া কমপ্লেক্সের সামনে পটুয়াখালী – আমতলী মহাসড়কে   শ্রাবনী নামক বাসের চাপায় পিষ্ট হয়ে গরু ব্যবসায়ী মজিবর তালুকদার (৫০) নিহত এবং আলী হোসেন ও টমটম চালক আল আমিন গুরুতর আহত হয়েছে। সেই সাথে টমটমে থাকা পাঁচটি গবাদী পশু মারা গেছে।ঘটনাস্থল থেকে পুলিশ ঘাতক বাসটি জব্দ ও হেল্পার রুবেলকে গ্রেফতার করেছে।ঘটনাটি ঘটেছে আজ বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে।

জানা গেছে, পটুয়াখালীর মরিচবুনিয়া গ্রামের আলী হোসেন ও পুর্ব হেতালিয়া বাঁধের মজিবর রহমান তালুকদার গরুর ব্যবসা করেন। বুধবার আমতলী বাজার থেকে তিনটি গরু ও দুইটি ছাগল ক্রয় করে একটি টমটমে পটুয়াখালী নিয়ে যাচ্ছিল।পথিমধ্যে পটুয়াখালী-আমতলী মহাসড়কের আমড়াগাছিয়া খানকায়ে ছালেহিয়ার  সামনে বিপরীত দিক থেকে আসা শ্রাবনী পরিবহন (বরগুনা- ব-১১-০০১৩) টমটমটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টমটমটি দুমড়ে মুড়চে ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী মজিবর নিহত এবং টমটম চালক আল আমিন (৩০) ও আরেক ব্যবসায়ী আলী হোসেন (৪৫) আহত হয়। একই সাথে ওই টমটমে থাকা তিনটি গরু ও দুইটি ছাগল মারা যায়।দুর্ঘটনার খবর পেয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম হাওলাদার ঘটনাস্থলে গিয়ে নিহত মজিবর তালুকদারের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আহত আল আমিন ও আলী হোসেনকে আমতলী দমকল বাহিনী ও স্থানীয়রা  উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আমতলী  হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোঃ শাহদাত হোসেন সংঙ্কটজনক অবস্থায় আহত দু’জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করে। পুলিশ ঘাতক বাসটি জব্দ এবং হেল্পার রুবেলকে গ্রেফতার করেছে।

ঘটনাস্হলে উপস্থিত আলাউদ্দিন বলেন, আমড়াগাছিয়া খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের সামনে স্প্রিট ব্রেকারের (গতিরোধক) উপর  টমটম ও বাস গাড়ীটি মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, দুইজন আহত হয়েছে। সেই সাথে টমটমে থাকা তিনটি গরু ও দুইটি ছাগল মারা গেছে।

আহত আলী হোসেনের ছোট ভাই মোঃ জহিরুল ইসলাম বলেন, আলী হোসেন ও মজিবব গরুর ব্যবসা করেন।তারা  আমতলী থেকে গরু কিনে টমটম বোঝাই করে পটুয়াখালী আসতেছিল। পথিমধ্য একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মজিবর নিহত হয়েছে এবং ভাই ও টমটম চালক আহত হয়েছে।

আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত মজিবরের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তিনি আরো বলেন, ঘাতক বাসটি জব্দ ও হেল্পার গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com