সাজ্জাদ হোসেন, টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলে ৫০০পিস ইয়াবাসহ একজন মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২
আজ বুধবার (৩১ মার্চ) টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো: এরশাদুর রহমান এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে কুড়িগ্রাম জেলার কথাকাটা থানার নারায়নপুর ইউনিয়নের পূর্ব পাখিউড়া গ্রামের মো: জব্বার শেখের ছেলে মো: মোজ্জামেল (৩০) কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫শত পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পরে সাক্ষীদের সম্মুখে আসামীকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার সদরসহ অন্যান্য থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছে। সে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী মাদক দ্রব্য ইয়াবা সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্বুদ্ধ করে আসছিলো।আসামীর বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১০ (ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply