শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শৈলকুপার সাবেক মেয়র খলিলুরের ৭ বছরের দন্ড

শৈলকুপার সাবেক মেয়র খলিলুরের ৭ বছরের দন্ড


বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি :


 ঝিনাইদহের শৈলকুপা পৌর বিএনপির সভাপতি, সাবেক মেয়র খলিলুর রহমান মন্ডলকে দুর্নীতির মামলায় ৭ বছর সশ্রম কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছে একটি আদালত। সোমবার (২৯ মার্চ) স্পেশাল জজ (জেলা জজ) আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক এক রায়ে এ সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত খলিলুর রহমান মন্ডল শৈলকুপা পৌর এলাকার মৃত কেদার মন্ডলের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পিপি সিরাজুল ইসলাম। 
মামলার অভিযোগে জানা গেছে, ঝিনাইদহের ৫১ নম্বর শৈলকুপা মৌজার ৫৫৪৫ দাগে ৫ শতক ও ৫৫৪৬ দাগে আরো তিন শতক মোট আট শতক জমি এস এ রেকর্ড অনুযায়ী খাস জমি। ১৯৭৩ সালের ২৭ ডিসেম্বর খলিলুর ওই জমি ও ভবন সুষমা বালা নামের এক মহিলাকে দাতা ও নিজে গ্রহিতা হয়ে জাল দলিল করে নেন। ২০০৫ সালে খলিলুর রহমান মন্ডল স্বত্ববান দাবি করে সিনিয়র সহকারী জজ আদালতে সরকারকে বিবাদী করে দেওয়ানি মামলা করেন। যার নম্বর ৩৪/২০০৫।  মামলায় সরবরাহকৃত দলিল সঠিক কিনা তা জানতে চেয়ে আদালত প্রতিবেদন দিতে বলে জেলা রেজিস্টারকে। তদন্ত প্রতিবেদনে দলিল জাল বলে উল্লেখ করা হয়। এর মধ্যে সুচতুর খলিলুর রহমান দেওয়ানী মামলাটি প্রত্যাহার করে নেন। মেয়র থাকা অবস্থায় খলিলুর রহমান ওই জমির পুরতন ভবন ভেঙ্গে বহুতল ভবন তৈরি করে ব্যবসা শুরু করেন। খাস জমি জাল দলিলের মাধ্যমে দললের ২০০৮ সালের ১৫ আগষ্ট পৌর ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল হালিম বাদী হয়ে শৈলকুপা থানায় মামলা করেন।  এ মামলার তদন্ত শেষে ২০১৭ সালের ১৫ অক্টোবর দুদকের সমন্বিত জেলা কার্যালয় যশোরের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী খালিলুর রহমান মন্ডলকে অভিযুক্ত করে ঝিনাইদহ সিনিয়র স্পেশাল জজ আদালতে চার্জশিট দেন। এরপর ২০১৮ সালে মামলাটি সিনিয়র স্পেশাল আদালত ঝিনাইদহ থেকে যশোর স্পেশাল জজ আদালতে বদলি হয়। সাক্ষ্য গ্রহণ শেষে খলিলুরর রহমান মন্ডলের বিরুদ্ধে জালজালিয়াতি, প্রতারণা ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ৭ বছর সশ্রম কারাদন্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত খালিলুর রহমান মন্ডল কারাগারে আছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com