বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাণীশংকৈলে সেচ পাম্পের বিদ্যুৎশক লেগে যুবকের মৃত্যু

রাণীশংকৈলে সেচ পাম্পের বিদ্যুৎশক লেগে যুবকের মৃত্যু

মাহাবুব আলম রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। 


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৩০ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় সেচ পাম্পের বিদ্যুৎশক লেগে নইমুল ইসলাম(৩২) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।নঈমুল উপজেলার রায়পুর গ্রামডাঙ্গী এলাকার আবু সামাদের ছেলে।
পুলিশ সুত্রমতে জানা গেছে, নইমুল সেচ মালিক তুষারের পাম্প দিয়ে বাড়ির পাশে ইরি ধান ক্ষেতে পানি নিচ্ছিল। হঠাৎ বিদ্যুৎ চলে গেলে নঈমুল ও তার ভাই আশরাফুল ধান ক্ষেতে পানি দেখতে যায়। কিছুক্ষণের মধ্যে বিদ্যুৎ আসলে নঈমুল আবার পাম্প স্টার্ট দিতে গেলে বৈদ্যুতিক শক লেগে মাটিতে পড়ে যায়। তার ভাই আশরাফুল টের পেয়ে ঘটনাস্থলে এসে অচেতন অবস্থায় নইমুলকে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ফিরোজ আলম জানানহাসপাতালে আসার আগেই রোগীর মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, সেচ পাম্পের বৈদ্যুতিক শক লেগে হাসপাতালে নিয়ে আসার আগেই রোগীর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com