আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহঃ
ময়মনসিংহের ধানক্ষেত থেকে রাবেয়া খাতুন (২৬) নামে ওড়না প্যাঁচানো এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ মঙ্গলবার সকালে ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের গলাহার গ্রামের একটি ধানক্ষেত থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।নিহত রাবেয়া খাতুন ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার ভূঁইয়ার বাজার এলাকার হাদিস মিয়ার মেয়ে।নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার উপজেলার মাইজবাগ ইউনিয়নের গলাহার গ্রামের ভেকুয়া বিলের পাশে একটি ধানক্ষেতে অজ্ঞাত নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।স্থানীয়রা জানান, অজ্ঞাত নারীর পরনে বোরকা রয়েছে। ধারণা করা হচ্ছে দুবৃর্ত্তরা শ্বাসরোধ করে তাকে হত্যা করে মরদেহ ধানক্ষেতে ফেলে রেখে গেছে।ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদির মিয়া বলেন, নারীর মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।মরদেহের গলায় ওড়না ও কলাগাছের ডগা (ডাল) প্যাঁচানো ছিল। তার গলায় হালকা দাগ আছে।
Leave a Reply