শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নওগাঁর বিক্ষোভ সমাবেশ গুলিবিদ্ধ অবস্থায় মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি সহ আটক ৮

নওগাঁর বিক্ষোভ সমাবেশ গুলিবিদ্ধ অবস্থায় মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি সহ আটক ৮

কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
৩০ মার্চ ২০২১

নওগাঁর বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট গুলিবিদ্ধ অবস্থায় আটক হয়েছেন।

এ সময় তার সাথে থাকা আরো সাত জম নেতা আটক হন।

আটককৃতরা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, বিএনপি নেতা ফেরদৌস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এম এম হান্নান, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক কাজী সোবহান, সদস্য চঞ্চল রহমান ও ইকতিয়ার উদ্দিন দুরন্ত প্রমুখ।

উল্লেখ্য মঙ্গলবার ৩০ মার্চ দুপুরে জেলা বিএনপি’র উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পুলিশ কর্তৃক নিরস্ত্র প্রতিবাদী মানুষের ওপর গুলিবর্ষণ করে হত্যার প্রতিবাদে ও খুনিদের বিচারের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ চলাকালে পুলিশের সাথে নেতাকর্মীদের সংঘর্ষ বাধে।

এতে গুলিবিদ্ধ অবস্থায় বুলেটসহ প্রায় শতাধিক নেতাকর্মী আহত হন।

এ সময় বুলেট পায়ে গুলিবিদ্ধ হন। মতিন ও সাজ্জাদের হাতে চোট লাগে। কাজী সোবহান এর আঙ্গুল ভেঙে যায়। নেতাকর্মীরা নওগাঁ সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে আসার পথে নওহাটা পুলিশ ফাঁড়ি তাদের গাড়ি আটকে দেন। এরপর নওগাঁ সদর থানার পুলিশ এসে তাদের কে নিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই জিয়া হোসেন জানান, আসামিদের তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। নওগাঁ সদর থানার ওসি তাদের নিয়ে গেছেন বলেও জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com