মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কার্ডিয়াক ক্যাথল্যাব চালু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কার্ডিয়াক ক্যাথল্যাব চালু


আনোয়ার সাদত জাহাঙ্গীরঃ

ময়মনসিংহ প্রতিনিধিঃময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কার্ডিয়াক ক্যাথল্যাবের কার্যকরী যাত্রা চালু হয়েছে ২৮ মার্চ রোজ রবিবার সকাল সাড়ে ১০ ঘটিকা থেকে। উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে, ময়মনসিংহ বাসীর জন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার নতুন এই কার্ডিয়াক ক্যাথল্যাব।শুরুর প্রথম দিনেই ৬ জন রোগীর এঞ্জিওগ্রাম হয়েছে। এর ভিতর ২ জন রোগীর হার্টের রক্তনালির ব্লকে স্টেন্ট পড়ানো হয়েছে।এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা: গণপতি আদিত্য স্যার বলেন, বর্তমান সরকারের অগ্রযাত্রায় বৃহত্তর ময়মনসিংহে এই প্রথম ক্যাথল্যাব।বর্তমানে করোনার হঠাৎ উর্ধ্বগতিতে অত্যন্ত সতর্কভাবে আমরা ৬ টি কেস করলাম ২ জনকে স্টেন্ট বসানো হয়েছে। আল্লাহর রহমতে এখন সুস্থ আছেন তারা। পরিচালক ব্রি.জে. ডা. ফজলুল কবীর স্যারকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ আমি ও আমার টীমের উপর ভরসা করার জন্য। সকৃতজ্ঞ পুষ্পার্ঘ্য ডা. মোহসিন আহমেদ সোহেল ও তার টিমকে। তিনি আরোও বলেন, এনজিওগ্রামের প্রতিটি কেসের একসেস্ করেছেন আমার বিভাগের চিকিৎসক বৃন্দ যারা ছিলেন ভস্মাচ্ছাদিত অগ্নি। প্রতি সপ্তাহে বা ১০ দিনে একবার হবে এ চিকিৎসা।ক্যাথল্যাব প্রতিষ্ঠার শুরু করে আজ পর্যন্ত যারা এর পিছনে অক্লান্ত পরিশ্রম করেছেন, তারা হলেন, মাননীয় পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ ফজলুল কবীর, বিভাগীয় প্রধান ডাঃ গনপতি আদিত্য, সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ এম এ বারী, সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ সাইফুল বারী, ঢাকা থেকে অনেক কষ্ট করে ময়মনসিংহ বাসির স্বপ্ন কে বাস্তবায়িত করার জন যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তারা হলেন অধ্যাপক ডাঃ মুহসিন আহমেদ সোহেল, ডাঃ সজল, ডাঃ রতন। তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন ময়মনসিংহবাসী।হৃদরোগ বিভাগের সকল চিকিৎসক, নার্স, কর্মচারী যারা অনেক পরিশ্রম করেছেন তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ময়মনসিংহ বাসীর কাছে স্মরনীয় হয়ে থাকবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com