শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজাপুরে ইউপি মেম্বর প্রার্থীর প্রচার মাইক-অটো ভাঙচুর ও মারধরের অভিযোগ

রাজাপুরে ইউপি মেম্বর প্রার্থীর প্রচার মাইক-অটো ভাঙচুর ও মারধরের অভিযোগ

মো. নাঈম হাসান ঈমন রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি


ঝালকাঠির রাজাপুরের শুক্তগড় ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের তালা প্রতীকে মেম্বর পদ প্রার্থী মোঃ তরিকুল ইসলাম রিয়াজ মৃধার প্রচার মাইক ও অটো ভাঙচুর ও অটোচালক মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। এ ঘটনায় রাজাপুর থানায় মামলা দায়ের করেছেন। মঙ্গলবার দুপুরে রাজাপুর সাংবাদিক ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেম্বর পদ প্রার্থী মোঃ তরিকুল ইসলাম রিয়াজ মৃধা বলেন, আমি ও আমার পরিবারের লোকজন যুগ যুগ ধরে আওয়ামিলীগ দল করে আসছি। এলাকায় আমার প্রচুর জনপ্রিয়তা রয়েছে। তাতে আমার প্রতিপক্ষ নব্য আ’লীগ ও জামায়াত-বিএনপি’র নেতাকর্মী পিংড়ি গ্রামের আলমগীর খলিফার ছেলে কাওসার হোসেন ওরফে নয়ন খলিফা (৩৫), এস্কান্দারের ছেলে মুরাদ (৩০) ও জলিল হাওলাদারের ছেলে টুকু হাওলাদারসহ (৩২) অরো অজ্ঞাত ৩/৪ ক্ষিপ্ত হয়ে সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে পিংড়ি গ্রামের মাঝু হাওলাদারের বাড়ির সামনে প্রচারনায় মাইকসহ অটোগাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং চালককে মারধর করে তার সাথে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। প্রতিপক্ষের বিরুদ্ধে অগ্নিসংযোগ, হত্যাচেষ্টাসহ বিভিন্ন অপকর্মের একাধিক মামলা রয়েছে। এদের কাছে এলাকাবাসি ভয়ে জিম্মি হয়ে পড়েছে। এদের বিরুদ্ধে কেউ কোন সাক্ষি বা থানায় কোন মামলা করার সাহস পাচ্ছে না। এরা এমন কোন খারাপ কাজ নেই যাহা তারা করতে পারে না। প্রতিপক্ষের লোকজন বর্তমানে আমাকে হত্যাসহ আমার ব্যবসায়ীক প্রতিষ্ঠান ও বসতঘরে অগ্নি সংযোগ করার হুমকি দিচ্ছে। নির্বাচনী কার্যক্রম চালাতে আমাকে এলাকায় প্রবেশ করতে দিচ্ছে না। আমার জনপ্রিয়তা বেশী বলে গত নির্বাচনেও তারা আমার উপরে হামলা ও বিভিন্ন রকম হয়রানি করে আমাকে বিজয়ী হতে দেয়নি। মেম্বর প্রার্থী মোঃ তরিকুল ইসলাম রিয়াজ মৃধা লিখিত বক্তব্যে আরও বলেন, সোমবার গভীর রাতে এলাকার একটি নির্বাচনী ক্যাম্পে কে বা কাহারা অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়। সেই বিষয়ে আমার বিরুদ্ধে প্রতিপক্ষরা মিথ্যা মামলা দেয়ারও হুমকি দিচ্ছে। বর্তমানে প্রতিপক্ষের লোকজনের তান্ডবের ভয়ে আমি, আমার পরিবারের লোকজন ও আত্মীয় স্বজন আতংকিত হয়ে পড়েছি। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আইনি সহযোগীতা কামনা করেছেন তিনি। অভিযোগের বিষয়ে কাওসার হোসেন ওরফে নয়ন খলিফা সকল অভিযোগ অস্বীকার করে জানান, তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে, এসব ঘটনায় তারা জড়িত না। রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ তদন্ত করেছে। আসামী গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com