শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
টাঙ্গাইলে মাস্ক না পরায় ৬ জনকে জরিমানা

টাঙ্গাইলে মাস্ক না পরায় ৬ জনকে জরিমানা


সাজ্জাদ হোসেন, টাঙ্গাইল প্রতিনিধিঃ


করোনা সংক্রমন প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং নাগরিকদের দায়িত্বপূর্ন করে তুলতে টাঙ্গাইল শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা, মাইকিং ও মাস্ক বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার [৩০ মার্চ] দুপুর ২ দিকে  টাঙ্গাইল শহরের নিরালা মোড থেকে বিভিন্ন মার্কেটে এ কার্যক্রম পরিচালনা করেন টাঙ্গাইলের সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মো: খায়রুল ইসলাম।
অভিযান পরিচালনাকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
টাঙ্গাইলের সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মো: খায়রুল ইসলাম বলেন, গত কয়েকদিনে দেশের বিভিন্ন জায়গায় করোনা ভাইরাসের সংক্রমন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি না মেনেই চলাফেরা করছে। ফলে করোনা সংক্রমন আরো বৃদ্ধি পাচ্ছে। তাই জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী টাঙ্গাইল শহরের বিভিন্ন পয়েন্ট ও মার্কেট গুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাস্ক না পড়ে বাড়ি থেকে বের হওয়ায় ৬ জনকে ১ হাজার ৭শত টাকা জরিমানা করা হয়েছে।
সেই সাথে জনগনকে সচেতন করতে মাস্ক বিতরণসহ মাইকিং করা হচ্ছে। এরপরও যদি কেউ স্বাস্থ্য বিধি মেনে না চলে তাহলে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com