শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নৌ পুলিশের বিশেষ অভিযানে অবৈধ চরপাটা ও বেউদি জালসহ দুই জেলে আটক

নৌ পুলিশের বিশেষ অভিযানে অবৈধ চরপাটা ও বেউদি জালসহ দুই জেলে আটক

মোঃ হাবিবুর রহমান,স্টাফ রিপোর্টার নড়াইল:


নড়াইলের কালিয়ায় বড়দিয়া অঞ্চলে মধুমতি ও নবগঙ্গা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ চরপাটা ও  বেউদি জালসহ সঞ্জয় বিশ্বাস (২৮) ও লক্ষন বিশ্বাস (৩০) নামে দু’জেলেকে আটক করেছে বড়দিয়া নৌ-ফাড়ী পুলিশ। ২৮ মার্চ (রবিবার) সকাল ৯টা থেকে ১১ টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত সঞ্জয় বিশ্বাস ও লক্ষন বিশ্বাস খুলনা জেলার দিঘলিয়া থানার সোনাকুড়ি গ্রামের মৃত প্রবীন বিশ্বাস ও কৃষ্ণ বিশ্বাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার নড়াইল ও নৌপুলিশ সুপার ফরিদপুর অঞ্চলের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে উপরোক্ত দুই আসামীকে রেনু (চারা) মাছ ধ্বংসকারী দুই গাছা বেউদি জাল ও ৩ হাজার মিটার চরপাটা জালসহ আটক করা হয়। উদ্ধারকৃত জাল জনসম্মুখে তাৎক্ষনিক আগুনে পুঁড়িয়ে ধ্বংস করা হয়। আটককৃত জালের বাজার মূল্য ২ লক্ষ ২৫ হাজার টাকা। আটকপূর্বক আসামীদের কালিয়া উপজেলা নির্বাহী অফিসারের আদালতে হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুল হুদা ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করেন।

এ বিষয় উপজেলা মৎস অফিসার  মোঃ রায়হান বলেন, নদীতে কারেন্টজাল,পাটা জাল, কাথাজাল, বেউদিজালসহ কোন প্রকার জাল চলবেনা। এই জালগুলো মাছের রেনু অর্থাৎ ডিমগুলো নষ্ট করে দেয়। এই ধরনের জাল ব্যাবহার করে যাতে কেউ দেশের ক্ষতি করতে না পারে, ডিমগুলো বেঁচে থাকে এবং মাছের উৎপাদন বাড়ে সেই জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুল হুদা বলেন, নদীতে অবৈধ পাটা জাল ও বেউদি জালে মৎস নিধন ও রেনু ধ্বংসের অপরাধে আসামীদের ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com