আনোয়ার সাদত জাহাঙ্গীরঃ
ময়মনসিংহ প্রতিনিধিঃসোমবার (২৯শে মার্চ) সকালে ময়মনসিংহ কারাগার পরিদর্শন করেন জেলা প্রশাসক এনামুল হক। কারাগারে পৌছলে কারাগারের পক্ষ থেকে জেলা প্রশাসক এনামুল হক কে ফুলের শুভেচ্ছায় বরণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক সহ কারা কর্তৃপক্ষ।এসময় তিনি কারাগারের বন্দীদের সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন এবং বন্দীদের সাথে কুশল বিনিময় করেন। নিয়মিত কারাগার পরিদর্শনের পাশাপাশি জেলা প্রশাসক মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কারাগারের বন্দীদের সাথে তাদের সুযোগ সুবিধার বিভিন্ন বিষয়ে আলোচনা করে তা সমাধানের আশ্বাস প্রদান করেন। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আয়েশা হক,জেল সুপারসহ জেলা কারাগারের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।জেলা প্রশাসক (ডিসি) এনামুল হক কারাগারের উৎপাদন কক্ষ, নারী, পুরুষ ও কিশোর বন্দিদের ওয়ার্ড পরিদর্শন করেন এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
Leave a Reply