শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যশোরে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত

যশোরে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত


বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি:


যশোরে সড়ক দুর্ঘটনায় জাহিদ হাসান (৩৫) নামের এক যুবলীগ নেতার মৃত্যু ও তার ভাইজি নয়ামী (১১) আহত হয়েছেন। রোববার দুপুরে সদর উপজেলার যশোর- মাগুরা সড়কের পাঁচবাড়িয়ায় দুর্ঘটনাটি ঘটে। নিহত জাহিদ নওয়পাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতিও পাঁচবাড়িয়া গ্রামের আজিজুল ইসলামের ছেলে। নয়ামীকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। হতাহতদের স্বজনরা জানিয়েছেন, ঘটনার সময় জাহিদ হাসান শহর থেকে  তার ভাইজি নয়মীকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে
পাঁচবাড়িয়ায় পৌছালে যশোর নিউমার্কেটগামী প্রাইভেটকার ও একটি মাইক্রোবাসের সাথে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এসময় তারা চাচা ভাতিজা ছিটকে পড়ে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনেন। জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামস জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান জাহিদ হাসান। আর আহত শিশু নয়ামী  ভর্তি করে চিকিৎসার জন্য ওয়ার্ডে পাঠানো হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা  উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। ভর্তির সময় তার অবস্থা আশঙ্কাজনক ছিলো। এদিকে চাচা ভাতিজা হতাহতের ঘটনায় পাঁচবাড়িয়ায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com