শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রূপগঞ্জে পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধে সন্ত্রাসী হামলায় কলেজ ছাত্র নিহত

রূপগঞ্জে পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধে সন্ত্রাসী হামলায় কলেজ ছাত্র নিহত

মাহামুদুল হাসান নয়ন রূপগঞ্জ থানা প্রতিনিধি :

রূপগঞ্জ উপজেলার উত্তর ব্রাক্ষ্মণখালী এলাকার বাসিন্দা ও কাঞ্চন সলিমউদ্দিন চৌধুরি কলেজের একাদশ শ্রেণির ছাত্র সাদিকুল ইসলাম রিয়ন (১৭) দুর্বৃত্তদের হামলায় আহত হয়ে গতকাল ২৭ মার্চ শনিবার রাত পৌনে এগারোটায় নিহত হয়েছেন। আহত তার পিতা জহিরুল ইসলাম কচি (৩৮), মা জোসনা বেগম (৩২), ছয় মাস বয়সের ছোট বোন নুসরাত ও চাচা শাহিদুল ইসলামকে (৩২) আশঙ্কাজনক অবস্থায়


পুলিশ জানায়, গতকাল ২৭ মার্চ শনিবার বিকেলে সাদিকুল ইসলাম রিয়নের অসুস্থ ছোট বোন নুসরাতকে নিয়ে তার পিতা জহিরুল ইসলাম কচি ও মাতা জোসনা বেগম ভুলতা হাসপাতালে যাওয়ার পথে পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ওত পেতে থাকা সস্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়।

সন্ত্রাসীরা রামদা, চাপাতি, ছেন, চাইনিজ কুড়াল, ছুরি, লোহার রড, এসএস পাইপ সহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় বাধা দিতে গেলে সন্ত্রাসীরা তাদের এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এ সময় তাদের সঙ্গে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।

এক পর্যায়ে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে ঢাকার মকবাজারের রফিকুল ইসলাম হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


এ ব্যাপারে নিহত সাদিকুল ইসলাম রিয়নের চাচা সানোয়ার ইসলাম বাদী হয়ে নয় জনকে আসামী করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।


রূপগঞ্জ থানার ওসি মহসিনুল কাদির বলেন, এ ঘটনায় হত্যা মামলা রুজু করা হয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com