শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পটুয়াখালী কুয়াকাটায় দেশীয় অস্ত্রসহ ৫ জলদস্যু গ্রেফতার

পটুয়াখালী কুয়াকাটায় দেশীয় অস্ত্রসহ ৫ জলদস্যু গ্রেফতার

আবদুল আলীম খান পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও জালাল বাহিনীর প্রধান জালালসহ ৫ জলদস্যুকে গ্রেফতার করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। 
২৮ মার্চ রবিবার বেলা ১২ টার দিকে কুয়াকাটা সৈকত থেকে ১০০ কিলোমিটার দক্ষিন-পূর্ব এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ টি রামদা, ১ টি বল্লম, ৫ টি লোহার রড ও ৫টি লাঠিসহ ১টি মাছ ধরা ট্রলার জব্দ করা হয়। আটককৃত জলদস্যুরা হলো তালেব আলী (২৭), আবদুল কাদের (২৬), রাসেল (২৭), রুহুল আমিন (৩৫) ও জালাল হাওলাদার (৩৫)। আটককৃত তালেবালীর বাড়ি কক্সবাজারে, আবদুল কাদেরের বাড়ি লক্ষীপুরে ও অপর তিন জনরে বাড়ি পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায়। কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ আলী জানান, চারদিন আগে জলদস্যুর দল একটি ট্রলার, জাল ও মাছ ছিনতাই করে নিয়ে মুক্তিপন দাবি করে। এছাড়া এর আগেও তারা বেশ কয়েকটি ট্রলারে ডাকাতি করে। প্রায় তিনদিন যাবৎ অভিযান চালিয়ে আজ তাদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মহিপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com